প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে আসবাব তৈরির একটি গুদামসহ তিনটি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার সোনাপুর বাজারের তুষার ফার্নিচারের দোকানে এ আগুন লাগে। এতে তুষার ফার্নিচারের মালিকানাধীন তিনটি দোকান পুড়ে যায়। প্রতিষ্ঠানের মালিক মো. রমজান মোল্লা জানান, সোলার প্যানেলের সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ততক্ষণে ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।