প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের শেখেরহাট বাজারে আগুন লেগে পাঁচ দোকান পুড়ে গেছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফকরুল ইসলাম জানান, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল ইসলামের মালিকানাধীন দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।