অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের বলিঘর গ্রামে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ সাতটি বসতঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী বলিঘর গ্রামের চিকিৎসক কবির আহাম্মদ খন্দকার বলেন, বলিঘর গ্রামের পোড়াবাড়ির একটি বসতঘরে ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের শিখা মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী এসে আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালায়। এরই মধ্যে ঘরে আটকে পড়া চারটি গরু, তিনটি ছাগল ও কয়েকটি হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে মঙ্গল মিয়া, খলিল মিয়া, সানু মিয়া ও হানিফ মিয়াসহ বেশ কয়েকটি পরিবারের সম্পদের ক্ষতি হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গরুর ঘরে দেওয়া কয়েল থেকে আগুন লেগেছে।