প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে দুটি পরিবারের চারটি ঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়ে হয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রহমত আলী জানান, তাঁর নাতি দেশলাই জ্বালিয়ে খেলা করার সময় রান্নাঘরের মধ্যে থাকা খড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশে তাঁর ভাই আবদুল হামিদের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে রহমত আলী ও আবদুল হামিদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ৫০ হাজার টাকা, ৮০ মণ ধানসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।