প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শুভ কান্তি বড়ুয়া জানান, হারবাং ইউনিয়নের লালব্রিজ এলাকায় একটি, পৌরসভার মগবাজার এলাকায় একটি ও বিনামারা এলাকায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে।