প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের গৌরপুর গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচজন কৃষকের আটটি ঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে গ্রামের সোলেমানের বাড়িতে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত পাশের সাহেব আলী, নায়েব আলী, আইয়ুব আলী ও আলাউদ্দিনের ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।