প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামে অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মধুপুর গ্রামের মুহুরি বাড়ির লকিয়ত উল্যার বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ১০টি ঘরে ছড়িয়ে পড়ে। চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টিভি, ফ্রিজ, কম্পিউটার, মুঠোফোন, টাকা, আসবাব, বই-খাতাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।