প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে গত শনিবার অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, উপজেলার গুল্টা বাজারে শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারেক ওঁরাওয়ের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ফজলুর রহমানের কীটনাশকের দোকান, সহাদেব ওঁরাওয়ের প্রসাধনসামগ্রীর দোকান ও প্রশান্ত ওঁরাওয়ের মনিহারি দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। তাড়াশ থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।