অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামে এক কৃষকের বাড়িতে গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়ির মালিক হাসু মিয়া ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আকতার হোসেন জানান, বিকেলে রান্নার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত। এতে হাসু মিয়ার রান্নাঘর, একমাত্র বসতঘরসহ সব মালামাল পুড়ে যায়। এ সময় ৩৫ হাজার টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।