অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল ও হাজারীবাগে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। দুই স্থানেই বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে বংশালের মুকিম বাজার এলাকার চারতলা একটি ভবনের নিচতলায় রাসেল মোটরস নামে একটি দোকানে আগুন লাগে। আর বেলা আড়াইটার দিকে হাজারীবাগের ট্যানারি পল্লিতে একটি জিনস ওয়াশিং কারখানায় আগুন লাগে।