অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর ইউনিয়নের মেরী গোপীনাথপুর গ্রামে গত সোমবার আগুনে এক কৃষক ও তাঁর পাঁচ ছেলের ঘরবাড়ি পুড়ে গেছে। আগুনে জিহাদ সিকদার, তাঁর ছেলে মামুন সিকদার, আল আমিন সিকদার, ইয়াছিন সিকদার, রুহুল সিকদার ও ফুলমিয়া সিকদারের ছয়টি বসতঘর, ছয়টি রান্না ঘর ও তিনটি গোয়ালঘর পুড়ে যায়। এলাকাবাসী জানান, মামুনের বাড়ির রান্নাঘর থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ঘরগুলোর সব আসবাব, ৬০ মণ গম, একটি গরু ও ৫০টি হাস-মুরগি পুড়ে যায়। জিহাদ জানান, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ফরিদপুর অফিস|