প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সেনপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ৩০টি ঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের আবু তাহের, আবদুল মালেক, আবদুল কাইয়ুম ও শামসু মিয়ারসহ ৩০টি ঘর পুড়ে যায়। পরে ডেমরা ও হাজিগঞ্জ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।