অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে মো. ইলিয়াছ (৪৩) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, দুধকুমড়া গ্রামের নুরুল হক, মো. কামাল ও জয়নাব আলীর ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত মো. কামাল বলেন, ‘এখন খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’ এর আগে গত বৃহস্পতিবার আগুনে গ্রামের একটি খামারের তিন হাজার মুরগির বাচ্চা পুড়ে মারা যায়।