অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের সোনারুপা চা-বাগানে গতকাল বৃহস্পতিবার আগুনে দুটি শ্রমিক পরিবারের ছয়টি বসতঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সোনারুপা বাগানের চার নম্বর লাইনের বাসিন্দা চা-শ্রমিক কটন রুদ্রপালের বাড়ির একটি ঘরে আগুন লাগে। পরে তা পাশের দূর্গাচরণ রুদ্রপালের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি বাড়ির ছয়টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, পূর্ব জুড়ী ইউপির চেয়ারম্যান সালেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|