অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের একটি বসতঘরে গতকাল সকালে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। কিন্তু ততক্ষণে পাঁচটি ঘর পুড়ে যায়। সোনাগাজী থানার ওসি মো. নবীর হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।