প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট বাজারে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কুলিং কর্নারের মালিক আবু সৈয়দ জানান, গত শুক্রবার রাতে তাঁর দোকানে
দুই লাখ টাকার মালামাল তুলেছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাজারে এসে দেখেন তাঁর দোকান পুড়ে গেছে। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দোলন কান্তি আচার্য বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।