অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে ১৩টি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কালিয়াইশ ইউনিয়নের মীরনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামশুল ইসলাম জানান, কোনো পরিবার ঘর থেকে কিছুই বের করতে পারেনি। সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।