প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারি বাজারে গত সোমবার অগ্নিকাণ্ডে পাটের গুদাম ও সিমেন্টের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার রাতে আগুনে বজলেয়ার রহমানের পাটের গুদাম পুড়ে প্রায় সাত লাখ টাকার এবং মফিজুর রহমানের সিমেন্টের দোকান পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।