অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার চরডাক্তার ব্রিজ বাজারে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে বিস্কুটের বেকারিসহ (কারখানা) চারটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঢাকা বেকারির মালিক আবদুর রহিম জানান, আগুনে তাঁর বেকারি ছাড়াও একটি করাতকল, বৈদ্যুতিক পণ্যের কারখানা ও গুদাম পুড়ে যায়। ফায়ার সার্ভিসের রামগতি ইউনিটের পরিদর্শক মইন উদ্দিন জানান, করাতকলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।