অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে কোরীয় কোম্পানি ইয়ংওয়ানের একটি জুতার কারখানায় আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাপ করা যায়নি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|