প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বাড়িঘর, আসবাবপত্র, খাদ্যশস্য, ২০ হাজার টাকাসহ পুড়ে গেছে। গত শুক্রবার উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নে যমুনা নদীর তীরে কৈয়াগাড়ি বন্যানিয়ন্ত্রণ বাঁধে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভান্ডার বাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, মশা তাড়ানোর কয়েল থেকে শফিকুল ইসলামের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাশে থাকা হায়দার আলী ও বিশা সরকারের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ২০ মিনিটের মাথায় সবকিছু পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।