অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহর কে ব্লক এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে আগুনে কেউ হতাহত হননি। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভবনের আগুন নেভাতে সক্ষম হয়।