প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার চরসেকান্দর রাস্তারমাথা বাজারে গতকাল বুধবার বিকেলে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানদার শিরাজ উদ্দিন দাবি করেন, আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের রামগতি স্টেশনের কর্মকর্তা মইন উদ্দিন জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।