প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া এলাকায় আগুনে ১০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার লিটন দাশ জানান, চান্দগাঁও আবাসিক এলাকার ৮ নম্বর রোডের শমসেরপাড়ায় রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি গাড়ি ভোর সোয়া চারটার দিকে আগুন নেভায়। আগুনে ১০টি কাঁচা বসতঘর পুড়ে যায়।