প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার রাত উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া বড়মিয়াপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন জানান, আগুনে সাতটি ঘরের মালামালসহ সবকিছু পুড়ে গেছে। সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, তাঁদের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি