অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় একটি পোশাক কারখানার গুদামে গতকাল সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মামুন উর রশীদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে মাইলস ফেব্রিকস নামের একটি পোশাক কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। ১০ তলা ভবনের আটতলায় ওই কারখানাটি অবস্থিত। আগুন লাগার খবর পেয়ে দুটি ফায়ার স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।