অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নিমতলা বিশ্বরোডে অগ্নিকাণ্ডে রিকশার গ্যারেজ ও কাঠের দোকান পুড়ে গেছে। গত শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে আজহার আলীর মালিকানাধীন একটি রিকশার গ্যারেজ ও একটি কাঠের দোকান পুড়ে যায়।