অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের নতুন বাজার এলাকায় গতকাল দুপুরে মেঘনা গ্রুপের ট্রান্স ওয়ার্ল্ড বাইসাইকেল লিমিটেড কারখানার স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শ্রীপুর, ভালুকা, টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। আড়াই ঘণ্টা পর বিকেল সোয়া চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।