অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার মুনাফখীল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুজন। আগুনে গ্রামের দিদারুল আলম, তৌহিদুল আলম, আবু ছাদেক ও নুরুল হকের বসতঘর পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন। ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ খান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি|