প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মানিক জানান, আগুনে তাঁর দোকানসহ পুড়ে যাওয়া ১৩টি দোকানের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল মতিন জানান, একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। নোয়াখালী অফিস|