প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গবাদিপশুর একটি খামারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই খামারের দুটি গরু ও ৫০টি রাজহাঁস মারা গেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই খামারের মালিক সরফত আলী জানান, সোমবার গভীর রাতে কোনো কিছুর শব্দ শুনে তাঁরা ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় দেখতে পান আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। আগুনে খামারের একটি অস্ট্রেলিয়ার গাভি, একটি মোটাতাজা করা ষাঁড়, ৫০টি রাজহাঁস ও দেশীয় মুরগি আগুনে পুড়ে গেছে।