প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে আগুনে ১৭টি ঘর পুড়ে গেছে। পটিয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হুলাইন গ্রামের মনির আহমদ চৌধুরীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দোলন কান্তি আচার্য জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।