প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাকলিয়ার বগারবিল এলাকায় আগুনে এক কক্ষবিশিষ্ট ৩৬টি কাঁচাবসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, বগার বিলের মীর আহমেদের বাড়িতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।