অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে আগুনে একটি তুলার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরিদপুর সদরের কানাইপুর বাজার-সংলগ্ন মৃধা মার্কেটের পেছনে অবস্থিত ‘মায়ের দোয়া বিছানালয়ে’ গতকাল বুধবার দুপুরে এ আগুন লাগে। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই কারখানার মালিক মো. আমীর হোসেন জানান, তুলা ধুনার মেশিন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফরিদপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, আগুনে প্রায় দুই লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।