অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী এলাকায় আট কক্ষবিশিষ্ট একটি আধা পাকা বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। গত শনিবার গভীর রাতে মাহমুদুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।