অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন ঈদগাহ্ কাঁচাবাজার এলাকায় আগুনে দুটি আসবাব ও দর্জি দোকান পুড়ে গেছে। গত রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের অপারেটর প্রহ্লাদ সিংহ জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত সাড়ে তিনটায় ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা।