প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ পাঁচজুমঞ্চা বাজারে বুধবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, বুধবার দিবাগত রাত একটার দিকে ওই বাজারের সাইদার রহমানের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের নাছির মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল, আবদুস সামাদ এবং আরও একজনের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে যায় বলে সংশ্লিষ্টরা দাবি করেন। গাইবান্ধা প্রতিনিধি