অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে ওই বাড়ির আসবাবসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভূঁইয়া জানান, গতকাল মঙ্গলবার ভোররাতে তাঁর বসতঘরে অগ্নিকাণ্ডে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।