প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলীর চৌধুরী সড়ক এলাকায় আগুনে সাতটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, বন্দর ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এর আগে আগুনে বিকাশ দেবনাথ ও উজ্জ্বল দেবনাথের সাতটি কাঁচা বসতঘর পুড়ে যায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|