অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারীর একটি বাজারে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে উপজেলার কাননচক বাকেরকান্দি নতুন বাজারে ওই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এসব প্রতিষ্ঠানের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে আরীফ খানের ভাই ভাই গার্মেন্ট ও টেইলার্স, সফিকুল ইসলামের ওষুধের দোকান, স্থানীয় একটি সমবায় সমিতির কার্যালয় এবং আলীম শিকদারের মুদি দোকানের গুদাম। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী এসে আগুন নেভানোর আগেই প্রতিষ্ঠানগুলো পুড়ে যায়।