অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারে গত বৃহস্পতিবার আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইকড়ি বাজারের একটি রেস্তোরাঁর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।