প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরে গতকাল শুক্রবার ভোররাতে অগ্নিকাণ্ডে একটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে পয়সারহাট বাজারে ইলেকট্রনিকসের পণ্য বিক্রির প্রতিষ্ঠান মেসার্স জেকে ট্রেডার্স থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানমালিক মেহেদী হাচান জানান, শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে থাকা টিভি, ফ্যান, কুকার ও মুঠোফোনসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আসায় বন্দরটির কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা পেয়েছে।