অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ী গোগীচান মসজিদ এলাকায় আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনে একটি বেকারিসহ ছয়টি দোকান পুড়েছে। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।