অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর বাজারে গতকাল সোমবার ভোরে বাদন জুয়েলার্স নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে দোকানে থাকা গয়নাসহ আসবাব পুড়ে গেছে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।