অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রোসাংগিরী ইউপি চেয়ারম্যান মো. শফিউল আলম জানান, আগুনে ফণীন্দ্র লাল চৌধুরী, দুলাল চৌধুরী ও সুমন চৌধুরীর বসতঘর পুড়ে যায়। এতে অন্তত পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তিনি জানান, এ ঘটনায় রত্না রানী চৌধুরী নামের এক নারী আহত হন।