প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে গবাদিপশু, রিকশা-ভ্যান, নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিরুল আহসান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গ্রামের কৃষক বয়েজ উদ্দিনের গোয়ালঘরে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।