অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের দুই বাড়িতে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ি দুটির সব মালামাল পুড়ে যায়। ঝিকরা ইউনিয়নের সেনোপাড়া গ্রামের আফজাল হোসেন ও আবদুল খালেক জানান, রাতে তাঁরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আফজাল হোসেনের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তাঁরা টের পেয়ে ঘরের বাইরে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে পাশের বাড়ি আবদুল খালেকের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নেভানো গেলেও দুই বাড়ির সব মালামাল পুড়ে যায়।