অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ী এলাকায় অবস্থিত জাকির সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আরেফিন সিদ্দিক বলেন, দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে স্টেশনের স্টাবিলাইজারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঢাকার ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।