অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের দাউদপুর পুল এলাকায় গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। আগুনে একটি রেস্তোরাঁ, ওষুধের দোকান, আসবাবপত্রের দোকান ও সেলুনসহ নয়টি দোকান পুড়ে যায়। ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোল্লা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।