অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসেরহাট বাজারে গত রোববার রাতে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাত দুইটার দিকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে একটি কসমেটিক, একটি খাবার হোটেলসহ চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ৬ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।